বিপদের হাত থেকে উদ্ধার করে মিইক্রোসফটকে বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে নিয়ে আসতে অন্যতম গুরত্বপূর্ণ দায়িত্ব পালন কারি ব্যাক্তিটি হচ্ছেন সত্য নাদেলা। ভারতে জন্ম নেওয়া এই শীর্ষ নির্বাহী লিঙ্কডইন, গিটহাব এর মত প্রতিষ্ঠানগুলোকে মাইক্রোসফটের অন্তর্ভুক্ত করেছেন এবং প্রতিষ্ঠানটির ক্লাউড সার্ভিসকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
জন্মঃ
১৯ শে আগস্ট ১৯৬৭ সালে এক তেলেগু হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন সত্য নাদেলা। তার মাতা প্রভাবতী ছিলেন একজন সংস্কৃতের প্রভাষক এবং তার পিতা বুকপরম নাদেলা ১৯৭২ ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবার একজন কর্মকর্তা ছিলেন।
শিক্ষাঃ
সত্য নাদেলা হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে নিজের প্রাথমিক শিক্ষাজীবন শেষ করেন যা ভারতের বেগমপট অঞ্চলে অবস্থিত। এরপর স্নাতক সম্পন্ন করার জন্য কর্ণাটকের মনিপাল ইনস্টিটিউট ( যা বর্তমানে মাঙ্গলোর বিশ্ববিদ্যালয়ের অধীনে) গমন করেন এবং ১৯৮৮ সালে ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিলাওয়াকির 'ইউনিভার্সিটি অফ উইসকনসিনে' অ্যাডমিশন নেন। ১৯৯০ সালে কম্পিউটার বিজ্ঞানে সেখান থেকে স্নাতকত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য মাইক্রোসফটে কর্মরত থাকাকালে ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অফ শিকাগোর অন্তর্গত 'বুথ স্কুল অব বিজনেস' থেকে এমবিএ ডিগ্রি নেন।
কর্মজীবনঃ
পরবর্তীতে প্রতিষ্ঠানটি ছেড়ে দিয়ে তিনি মাইক্রোসফটে যোগদান করেন। সেখানে মাইক্রোসফট ক্লাউড এবং অনলাইন সার্ভিসের কাজের মাধ্যমে তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন। তিনি প্রতিষ্ঠানটির অনলাইন সেবা এবং ব্যবসায়িক বিভাগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালে তিনি মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসের কার্যক্রমের নেতৃত্বে আসেন। ২০১১-২০১৪ মাত্র তিন বছরে তিনি বিভাগটির মুনাফা ৬ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলারে রূপান্তর করেন। যার ফলশ্রুতিতে, ২০১৩ সালে তিনি ৭ লক্ষ আমেরিকান ডলার বেতন পেয়েছিলেন এবং স্টক, বোনাস মিলিয়ে প্রায় ১৭ মিলিয়ন ডলার গ্রহণ করেন।
৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সালে আসে সেই মাহেন্দ্রক্ষণ যখন তিনি বিল গেটস এবং স্টিভ বালমারের পর মাইক্রোসফটের তৃতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। তার নেতৃত্বে লিনাক্স একটি ফাউন্ডেশন হিসেবে গঠন লাভ করে এবং প্লাটিনাম ক্যাটাগরির সনদ অর্জন করে।
তার নেতৃত্বে মাইক্রোসফট ২০১৬ সালে সুইডিশ গেম নির্মাতা প্রতিষ্ঠান 'মর্জ' ২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণ শুরু করে যা কম্পিউটার গেম মাইনক্রাফট এর জন্য বিখ্যাত। পরবর্তীতে ২০১৬ সালে ২৬.২ ডলারের বিনিময়ে পেশাদার নেটওয়ার্ক অ্যাপ 'লিঙ্কডইন' এবং ২০১৮ সালে ৭.৫ ডলারের বিনিময়ে 'গিটহাব' কিনে নেয়।
ব্যাক্তিগত জীবনঃ
১৯৯২ সালে তার বাবার বন্ধুর মেয়ে অনুপমার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনুপমা একই প্রতিষ্ঠান অর্থাৎ মনিপাল ইনস্টিটউট থেকে আর্কিটেকচার এ স্নাতক সম্পূর্ণ করেন। তাদের তিনজন সন্তান (এক ছেলে এবং দুই মেয়ে) রয়েছে। তারা বর্তমানে ওয়াশিংটনের ভেলভ্যুতে বসবাস করেন।
পুরষ্কার ও সম্মাননাঃ
সত্য নাদেলা সম্পর্কে অজানা কিছু তথ্যঃ
- তিনি ক্রিকেটের একজন বিশাল ভক্ত এবং নিজ স্কুলের ক্রিকেট টিমের হয়ে খেলেছেন। তিনি মনে করেন ক্রিকেট বর্তমানে তার নেতৃত্বের জন্য অনেকাংশে দায়ী।
- তিনি আমেরিকা এবং ভারতের কবিতা পড়তেও খুব পছন্দ করেন এবং কবিতার সাথে কোডিং এর তুলনা করে থাকেন।
- ২০১৭ সালে নিয়ে 'হিট রিফ্রেশ' নামক একটি বই লিখেছেন যাতে তিনি নিজ জীবন এবং মাইক্রোসফটের শীর্ষ নির্বাহী হিসেবে উঠে আসার গল্প তুলে ধরেছেন।
- সিয়াটল ভিত্তিক সকার দল 'সিহাকোসের' একজন বিশাল ভক্ত তিনি।
- বিল গেটস তার অনুপ্রেরণায় আবার মাইক্রোসফটে ফিরে আসেন এবং তার ব্যাক্তিগত পরামর্শদাতা হিসেবে নিজেকে নিযুক্ত করেন।
- তিনি মাইক্রোসফটের বিভিন্ন পণ্য যেমন অফিস ৩৬৫, স্কাই ড্রাইভ, এক্স বক্স বাজারে নিয়ে আসতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
- সিয়াটেল সাউন্ডের এফসি এবং মেজর লীগ সকার এর মালিকানা তার এবং তার স্ত্রীর হাতে।
- তিনি বই পড়তে খুবই ভালোবাসেন। যার কারণে পড়তে শেষ করতে পারবেন না জেনেও অতিরিক্ত বই কিনে থাকেন।
- তিনি নিয়মিত বিভিন্ন অনলাইন কোর্স গ্রহণ করে থাকেন নিজের দক্ষতা বৃদ্ধি এবং কৌতূহল পূরণ করতে।
- তিনি মিষ্টি জাতীয় খাবার এবং পেস্ট্রি খুব পছন্দ করেন।
- তার মোট সম্পত্তির পরিমাণ ৩৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
- মনিপাল ইনস্টিটিউট এ অধ্যয়ন থাকাকালেই তিনি তার স্ত্রী অনুপমার সাক্ষাৎ পান।
0 মন্তব্যসমূহ