সৌরভ গাঙ্গুলির জীবনী এবং কিছু অসাধারণ রেকর্ড





সৌরভ গাঙ্গুলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক বামহাতি ওপেনিং ব্যাটসম্যান। ভারতের বাইরে তার অধিনায়কত্বেই জাতীয় দল অসাধারণ ভালো করে। এমনকি ভারতীয় ক্রিকেট দলে যখন ম্যাচ ফিক্সিংয়ের থাবা পড়েছিল তখন ও দলকে টেনে তুলতে তিনি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে তিনি বিসিসিআইয়ের সভাপতি পদে রয়েছেন।


পরিচিতিঃ


সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি ১৯৭২ সালের ৮ জুলাই পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাকে দাদা, প্রিন্স অফ কলকাতা, লর্ড অফ দা অফ সাইড নামে ডাকা হয়ে থাকে।


ক্রিকেট পরিসংখ্যানঃ



সৌরভ গাঙ্গুলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে  ১১৩ টি টেস্ট ম্যাচ খেলে ৪২.১৮ গড়ে ৭,২১২ রান করেন এবং ১৬ টি সেঞ্চুরী এবং ৩৫ টি অর্ধ-সেঞ্চুরী করেন। টেস্ট ক্রিকেটে ৩২ উইকেট শিকার করেছিলেন তিনি। টেস্ট অভিষেক ম্যাচেই সেঞ্চুরীর দেখা পেয়েছিলেন তিনি। তার অধিনায়কত্বে ২৮ টি টেস্ট ম্যাচ খেলে ভারতীয় দল ১১ টি জয় লাভ এবং ১০ ম্যাচে পরাজিত হয় এবং ৭ টি ম্যাচ ড্র হয়।

সৌরভ গাঙ্গুলি ওডিআই তে ৪০.৭৩ গড়ে ১১,৩৬৩ রান করেন যার মধ্যে ২২ টি সেঞ্চুরী এবং ৭২ টি অর্ধ-সেঞ্চুরী ছিল। এছাড়াও তিনি ওডিআইতে ১০০ টি উইকেট ও শিকার করেছিলেন। তার অধিনায়কত্বে ৫১ টি ওডিআই ম্যাচ খেলে ভারতীয় দল ২৪ জয় এবং সমান সংখ্যক পরাজয় বরণ করেন এবং ৩ টি ম্যাচ পরিত্যাক্ত হয়।


সম্মাননা ও পুরষ্কারঃ

ক্রিকেটে দেশের হয়ে অসাধারণ অবদান রাখার কারণে তিনি স্টার স্পোর্টস পার্সন অফ দা ইয়ার, অর্জুনা অ্যাওয়ার্ড, সিইএটি ইন্ডিয়ান ক্যাপ্টেন অফ দা ইয়ার, রায়মহন রায় পুরষ্কার লাভ করেন। ২০০৪ সালে সম্মানজনক 'পদ্মভূষণ' পদক লাভ করেন তিনি।



সৌরভ গাঙ্গুলির করা কিছু অসাধারণ রেকর্ডঃ



১. ওডিআইতে সৌরভ গাঙ্গুলি এবং  সচিন টেন্ডুলকার এর মধ্যে সবচেয়ে বেশি ৮,২২৭ রানের পার্টনারশিপ এর রেকর্ড রয়েছে। এখন পর্যন্ত কোনো জুটিই ৬,০০০ রানের রেকর্ড ও স্পর্শ করতে পারেন নি।

২. তিনি এখন পর্যন্ত ভারতের হয়ে ক্রিকেট বিশ্বকাপে একক সর্বোচ্চ ১৮৩ রানের রেকর্ড গড়েন যা এখনও বিদ্যমান।

৩. তৃতীয় কোনো ক্রিকেটার হিসেবে ওডিআইতে ১০,০০০ রান স্পর্শ করেন তিনি। বর্তমানে এই তালিকায় ৮ জন ক্রিকেটার রয়েছেন।

৪. ১৯৯৯ এর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সৌরভ গাঙ্গুলির করা ১৮৩ এবং রাহুল দ্রাবিড়ের করা ১৪৫ রান এর ফলে ৩১৮ পার্টনারশিপ দাঁড়ায় যা ওডিআই ক্রিকেটের হিসেবে প্রথম ছিল।

৫. তিনি ওডিআই ক্রিকেটে ১৯৯৯ এবং ২০০০ সালে মিলিয়ে সবচেয়ে বেশি (৩,৩৪৬ রান) নিজের নামের পাশে যুক্ত করেছিলেন।

৬. সর্বনিম্ন ৩৫ টেস্ট ম্যাচ খেলা যেকোনো টপ অর্ডার ব্যাটসম্যানের এর চেয়ে তার গড় (৫০.৬৯) বেশি।



৭. ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি তৃতীয় সর্বোচ্চ রান নিয়েছিলেন।

৮. সচিন টেন্ডুলকার এর পর দ্বিতীয় কোন ক্রিকেটার হিসেবে ১০,০০০ রানের মাইফলক স্পর্শ করেন তিনি।

৯. কিছুদিন পূর্বে ও সবচেয়ে কম ইনিংস খেলে ৯,০০০ রান করার রেকর্ড ছিল তার দখলে। দক্ষিণ আফ্রিকার ডি বিলিয়ার্স ২০১৭ সালে রেকর্ডটি নিজের নামে করে নেন তিনি এবং পরে বিরাট কোহলি তা আবার ভেঙে দেন।

১০. তিনি ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০০০ সালের বিশ্বকাপ নকআউটে ৭২ .৭ গড়ে সবচেয়ে বেশি ৭২৭ রানের রেকর্ড গড়েন।

১১. ওডিআইতে ১০,০০০ রান, ১০০ টি উইকেট এবং ১০০ টি ক্যাচ ধরা পাচঁ জন ক্রিকেটারের একজন তিনি।

১২. একই ওডিআই ম্যাচে সেঞ্চুরি এবং ৪ টি উইকেট শিকার করা ৯ জন ক্রিকেটারের একজন তিনি।



১৩. একই ওডিআই ম্যাচে অর্ধ-সেঞ্চুরি এবং ৫ উইকেট শিকার করা ১২ জন ক্রিকেটার এর একজন তিনি।

১৪. কোনো অধিনায়ক হিসেবে ওডিআইতে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এর দিক থেকে পাঁচ জন অধিনায়কের একজন তিনি।

১৫. আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে তিনি ১১৭ রান করেন যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

১৬. ১০০ টি বা তার বেশি টেস্ট খেলা এবং ৩০০ টির অধিক ওডিআই খেলা ১৪ জন ক্রিকেটার এর তালিকায় রয়েছেন তিনি।



এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভালো অথবা মন্দ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ