সুন্দর পিচাই - গুগল সিইও, বছরে বেতন ১,০০০ কোটি টাকার বেশি


যে কোম্পানিতে মানুষ একটি চাকরি পাওয়াই বিশাল  কিছু মনে করে সেই কোম্পানিটিরই সিইও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সুন্দর পিচাই। ছোটকাল থেকেই মেধাবী সুন্দর খুব অল্প সময়েই নিজের পরিশ্রম এবং উদ্বোধনী চিন্তার মাধ্যমে সফলতা অর্জন করেছেন। বর্তমানে গুগল এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট এর সিইও এবং গুগলের ১২ জন জন বোর্ড ডিরেক্টর এর মধ্যে একজন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।




জন্ম ও পরিচয়ঃ

পিচাই সুন্দররাজন ১২ ই জুলাই, ১৯৭২ সালে তামিলনাড়ু রাজ্যর মাধুরাইতে জন্মগ্রহণ করেন। তার পিতা রঘুনাথ পিচাই ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি জিইসি তে চাকরি করতেন। তার মাতা লেক্সমী পিচাই ছিলেন একজন স্টেনোগ্রাফার। তার একজন ছোট ভাই রয়েছে। সুন্দর পরবর্তীতে চেন্নাইতে বেড়ে উঠেন।



শিক্ষাজীবনঃ


সুন্দর পিচাই চেন্নাই এর অশোক নগরে অবস্থিত জৌহার বিদ্যালয় থেকে নিজের মাধ্যমিক এবং ভিনা ভানি স্কুল থেকে নিজের কলেজ জীবন শেষ করেন। এরপর তিনি ভারতের পশিমবঙ্গে অবস্থিত আইআইটি খড়গপুর এ মেটালোর্জিকাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন এবং ১৯৯৩ সালে সিলভার মেডেল সহ নিজের বিএসসি ডিগ্রি সম্পন্ন
করেন।

 পরবর্তীতে বিত্তি নিয়ে তিনি আমেরিকার নামকরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল সাইন্স এবং সেমিকন্ডাক্টর নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পান এবং ১৯৯৫ সালে তিনি নিজের মাস্টার্স সম্পন্ন করেন। তিনি সেখানে পিএইচডির জন্য ভর্তি হন কিন্তুু ড্রপ আউট করেন। এরপর তিনি সিলিকন ভ্যালি ভিত্তিক কোম্পানি অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস এ যোগদান করেন যা সেমিকন্ডাক্টর সম্পর্কিত পণ্য উৎপাদন করত।

 পরবর্তীতে, চাকরিটি ছেড়ে দিয়ে তিনি আমেরিকান প্রসিদ্ধ বিজনেস স্কুল ওয়ার্টয়ন স্কুল অফ বিজনেস এ ভর্তি হন যা পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ২০০২ সালে সাইবেল এবং পালমার স্কলার পদক সহ নিজের এমবিএ ডিগ্রি অর্জন করেন।



কর্মজীবনঃ

এমবিএ শেষ করার পরপরই সুন্দর আমেরিকান কোম্পানি মেকেন্সি অ্যান্ড কোম্পানিতে ম্যানেজিং কনসাল্টিং পদে যোগদান করেন। মাত্র এক বছর কাজ করার পরই কোম্পানিটি ছেড়ে দেন তিনি।



১ লা এপ্রিল, ২০০৪ সালে তিনি গুগলে যোগদান করেন। তিনি প্রথমে কোম্পানিটির গুগলে সার্চ টুলবক্স টিমে কাজ করা শুরু করেন যা ইন্টারনেট এক্সপ্লোরার এবং ফায়ারফক্স ব্রাউজার এর মাধ্যমে ব্যাবহারকারীদের গুগলে প্রবেশ করতে সহায়তা করতো। তিনি এর সাথে গুগল গিয়ার এবং গুগল প্যাকে ও কাজ করার সুযোগ পান।

 গুগল টুলবক্স এ কাজ করার সময় গুগলের নিজস্ব ব্রাউজার নিয়ে তার মাথায় আইডিয়া আসে। তিনি এই বিষয়ে তার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা শুরু করেন। কিন্তুু তখনকার সময়ের গুগল সিইও এরিক স্মিথ এর কাছে প্রস্তাবটি রেখে তিনি ধাক্কা খান। এরিক বিষয়টি অত্যন্ত ব্যায়বহুল ভেবে ব্রাউজার নির্মাণের পরিকল্পনা বাতিল করে দেন।



 তিনি বিষয়টি গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্ঘেই ব্রিনের কাছে নিয়ে যান এবং তারা এতে সম্মতি প্রকাশ করেন। ফলে, সুন্দর তার টিম নিয়ে ব্রাউজার নির্মাণে পুরোদমে কাজ শুরু করেন এবং ২০০৮ সালে গুগলের নিজস্ব ব্রাউজার ক্রোম আত্মপ্রকাশ করে।

 খুব কম সময়েই গুগল ক্রোম তার প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট এক্সপ্লোরার এবং ফায়ারফক্সকে ছাড়িয়ে যায় এবং ব্রাউজারের বাজারে শীর্ষস্থান দখল করে নেয় এবং সুন্দর সর্বমহলে পরিচিত হয়ে উঠেন। যার ফলশ্রতিতে, ২০০৮ সালেই তিনি গুগলের প্রোডাক্ট ডেভলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। 

পরবর্তীতে, তিনি গুগলের নিত্যনতুন পণ্য বাজারে নিয়ে আসেন এবং উত্তরোত্তর তার সাফল্য বাড়তে থাকে। যার ধারাবাহিকতায় ২০১২ সালে গুগল ক্রোম অ্যান্ড অ্যাপসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হন তিনি। ২০১৩ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবিষ্কারক অ্যান্ডি রুবিন তার পদ থেকে সরে দাঁড়ান এবং ল্যারির সহচার্যে তিনি এই পদটির ও দায়িত্ত্ব পান এবং ২০১৪ সালে গুগল পণ্য প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি।

 ২০১৫ সালের ১০ ই আগস্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট গঠিত হয় এবং সকল ছোট কোম্পানি গুলোকে এর মধ্যে নিয়ে আসা হয়। গুগল থেকে তখন ঘোষনা আসে যে, সুন্দর পিচাই কোম্পানিটির পরবর্তী সিইও হতে যাচ্ছেন। এরপর থেকে তার নেতৃত্বে গুগল ট্রান্সলেটর, গুগল ড্রাইভ এবং গুগলের হার্ডওয়ার পণ্য পিক্সেল ফোন এবং ক্রোম বুক বাজারে আসে।

 ২০১৯ সালে ল্যারি পেজ মূল কোম্পানি অ্যালফাবেট থেকেও সরে দাঁড়ান এবং সুন্দর অ্যালফাবেট এরও সিইও হওয়ার গৌরব অর্জন করেন।



ব্যাক্তিগত জীবনঃ


সুন্দরের সহধর্মিণী হচ্ছেন অঞ্জলী পিচাই যিনি আইআইটিতে তার ক্লাসমেট ছিলেন। বর্তমানে এই দম্পত্তির কিরণ এবং কাবেয়া নামের দুইজন সন্তান রয়েছে।



বেতনঃ

 সুন্দর ২০১৫ সালের আগ পর্যন্ত প্রতিবছর ৬.৫ লাখ আমেরিকান ডলার বেতন পেয়ে এসেছেন এবং এর সাথে স্টক বোনাস ও যুক্ত ছিল। ২০১৬ সালে তাকে গুগল থেকে ২৭৩,৩২৮ টি শেয়ার প্রদান করা হয় যার মোট মূল্য ছিল ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার। 

২০১৮ সালে সুন্দরের বেতন এসে দাঁড়ায় ১৮ মিলিয়ন ডলার বা কয়েককশো কোটি টাকা। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ১.২ বিলিয়ন মার্কিন ডলার। তিনিই হইতো প্রথম কোনো ব্যক্তি যিনি চাকরি করে বিলিয়ন ডলারের মালিক হয়েছেন।



সুন্দর পিচাই সম্পর্কে অজানা কিছু তথ্যঃ



  1. ছোটকাল থেকেই ক্রিকেটের প্রতি তীব্র নেশা ছিল তার। যার কারণে নিজের স্কুলের ক্রিকেট টিমের অধীনায়ক ছিলেন তিনি।
  2. ফুটবল খেলার প্রতি ও টান রয়েছে তার। তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একজন বিশাল ভক্ত এবং নিয়মিত ক্লাবটির খেলা দেখেন তিনি।
  3. সুন্দরের ছোটকাল থেকেই যেকোনো টেলিফোন নাম্বার একবার দেখলেই তা সবসময়ের জন্য মনে রাখার ভীষণ প্রতিভা ছিল।
  4. তার বয়স যখন ১২ তখন সর্বপ্রথম তাদের ঘরে টেলিফোন আসে।
  5. গুগলের জিমেইল সেবা বের করার দিন সুন্দর কোম্পানিটিতে যোগদান করেন।
  6. তিনি মিটিং এর সময়ে প্রায় হাঁটেন। তিনি দাবি করেন এতে তার নতুন আইডিয়া বের করে আনতে সাহায্য করে।
  7. তার উদ্যোগে ভারতের ১০০ টি রেলওয়ে স্টেশনে ফ্রী ওয়াইফাই এর ব্যাবস্থা করা হয়েছে।
  8. তিনি গুগল যোগদানের পূর্বে গুগলে চাকরি পাওয়ার দিকনির্দেশনা পেতে তার এক বন্ধুর সাথে প্রায় কথা বলতেন এবং আজ তিনি ওই কোম্পানিটিরই  সিইও।
  9. তার বাবা ছোটকাল থেকেই তার সাথে প্রযুক্তি নিয়ে আলোচনা করতেন যার ফলে প্রযুক্তির প্রতি এক ধরনের নেশা জন্মে তার।
  10. সুন্দরের আমেরিকা যেতে প্লেনের সিট ভাড়া দিতে তার বাবাকে নিজের এক বছরের বেতন খরচ করতে হয়েছিল।
  11. ২০১৩ সালে তিনি ল্যারি পেজকে সাথে নিয়ে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এর হেডকোয়ার্টারে যান এবং তার বিশেষ ভূমিকার কারণে স্যামসাং অ্যান্ড্রয়েড ব্যাবহারে সম্মতি প্রদান করে। 
  12. ২০১১ সালে টুইটারের সিইও জ্যাসন গোল্ডম্যান নিজের পদ থেকে সরে দাঁড়ালে সুন্দরকে সেই পদটির অফার দেওয়া হয় তবে গুগলে নিজের দায়বদ্ধতার কারণে তিনি গ্রহণ করতে রাজি হন নি।
  13. ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও নিয়োগ দেওয়ার তালিকাতেও ছিলেন তিনি। তাকে ধরে রাখতে গুগল সেই বছর তাকে ৫০ মিলিয়ন বেশি বেতন প্রদান করে। যদিও পরে পদটি আরেক ভারতীয় সত্য নাদেলাকে দেওয়া হয়।



এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভালো অথবা মন্দ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ