বিরাট কোহলির করা কিছু অসাধারণ রেকর্ড



বর্তমান সময়ের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যানের যদি নাম নেওয়া হয় তবে তিনি হচ্ছেন বিরাট কোহলি যিনি প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান করার মধ্যে দিয়ে তিনি তুলে নিয়েছেন ৭০ টি সেঞ্চুরী এবং ৭ টি ডাবল সেঞ্চুরী। মাত্র ৩০ বছর বয়সেই তিনি নিজের নামের পাশে অসাধারণ রেকর্ড লিখিয়েছেন। এই আর্টিকেলটিতে বিরাট কোহলির করা অসাধারণ রেকর্ড সম্পর্কে দেখবো আমরা।




   ১. ওডিআইতে প্রথম কোনো ভারতীয় খেলোয়াড়                 হিসেবে আইসিসি ক্রিকেট প্লেয়ার রাঙ্কিং এ 
       ৮৯০ স্কোর অর্জন যার মাধ্যমে শচীন টেন্ডুলকার             এর করা ১৯৯৮ সালের ৮৮৭ স্কোরের রেকর্ড                   ভাঙেন তিনি।       
       
   ২. টেস্ট প্রথম কোনো ভারতীয় হিসেবে ৯২২ রেটিং 
       পয়েন্ট স্পর্শ করেন পূর্বে যেই রেকর্ডটি ছিল সুনীল 
       গাভাস্কার এর দখলে (৯১৬ রেটিং পইন্ট)।

   ৩. তিনি আইপিএলে এখন পর্যন্ত একক খেলোয়াড় 
       হিসেবে সবচেয়ে বেশি ৫০৩৪ রান করেছেন। পূর্বে 
       রেকর্ডটি ছিল আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ 
       রায়নার অধীনে (৫০০০ রান)।

   ৪. প্রথম কোনো অধীনায়ক হিসেবে ৭ টি ডাবল 
       সেঞ্চুরী করার রেকর্ড অর্জন করেন তিনি। পূর্বে যা 
       ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার
       অধীনে (৫ টি ডাবল সেঞ্চুরী)।
 
   ৫. ২ অক্টোবর, ২০১৮ সালে সবচেয়ে কম ইনিংসে 
       ১০ হাজার রানের মাইফলক স্পর্শ করেন তিনি
       (২০৮ ইনিংস)। শচীন পূর্বে ২৫৯ ইনিংসে সেই 
       রেকর্ডটি করেন। মজার বিষয় হচ্ছে, পরের মাত্র ১৪
       ইনিংসেই ১১ হাজার রান পূর্ণ করেন বিরাট 
       কোহলি।



   ৬. রাহুল দ্রাবিড় পূর্বে ১০ বছর ৩১৭ দিনে ১০ হাজার 
       রান করার রেকর্ড করেছিলেন। এই রেকর্ডটি ও
       বিরাট কোহলি নিজের দখলে নেন (১০ বছর 
       ৬৮ দিন)।

   ৭. একমাত্র বিরাট কোহলি দুটি প্রতিপক্ষ দলের 
       ( ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা) বিপক্ষে ধারাবাহিক
       ভাবে পরপর তিনটি সেঞ্চুরী তুলে নেন।

   ৮. ২০১৭ সালে ১৪৬০ রান করার মধ্যে দিয়ে 
       অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি রান
       করার গৌরব অর্জন করেন তিনি। পূর্বে রেকর্ডটি 
       প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের 
       অধীনে ছিল যা তিনি ২০০৭ সালে করেছিলেন                 (১৪২৪ রান)।
 
  ৯. অধিনায়ক হিসেবে ২০১৭ এবং ২০১৮ পরপর দুই 
      বছর ৬ টি করে সেঞ্চুরী করার রেকর্ড গড়েন তিনি। 
      যা পূর্বে কোনো অধিনায়ক করতে পারেননি।
  
১০. তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০ এর বেশি গড়ে 
       ২০ হাজার রান করেন আন্তর্জাতিক ক্রিকেটের সব
      ফরম্যাটে।


 
১১. তিনি আইপিএলের এক আসরে প্রথম ক্রিকেটার             হিসেবে ৬০০ রানের মাই ফলক স্পর্শ করেন এবং
       সর্বোচ্চ ৯৭৩ রান করেন। মাত্র ১৬ টি ইনিংসে                   ৮১.০৮ গড়ে তিনি এই রেকর্ড করেন এবং ৪ টি 
       সেঞ্চুরী এবং ৭ টি অর্ধ-সেঞ্চুরী করেন।

১২. টেস্টে অধীনায়ক হিসেবে মাত্র ৬৫ ম্যাচে ৪ হাজার          রান পূর্ণ করার রেকর্ড গড়েন তিনি যা পূর্বে ৭১ ম্যাচে
      করা ব্রায়ান লারার দখলে ছিল।

১৩. তিনি ২য় ইনিংসে ব্যাটিং নেমে যেকোন ক্রিকেটারের
       থেকে বেশি সেঞ্চুরী করেন (২৩টি)। পূর্বে শচীন
       টেন্ডুলকার ১৭ টি সেঞ্চুরী করে এই রেকর্ডের শীর্ষে           ছিলেন।

১৪. তিনি টি-টোয়েন্টিতে মাত্র ২৭ ইনিংসে ১০০০   
       আন্তর্জাতিক রান অর্জন করার রেকর্ড গড়েন যা 
       পূর্বে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আরন ফিঞ্চের অধীনে 
       ছিল।

১৫. তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৯ বার 
      অর্ধ-শতক তুলে নেন।



১৬. সবচেয়ে বেশি (৭ বার) ডাবল সেঞ্চুরীর                          পার্টনারশিপ করার রেকর্ড ও তার দখলে যার ৪ টিই
      তিনি রোহিত শর্মার সাথে ভাগ করে নেন। পূর্বে
      উপল থারাঙ্গা এবং রিকি পন্টিংয়ের দখলে ছিল ।            রেকর্ডটি (৬ টি করে)।

১৭. বিরাট কোহলির প্রথম এবং ষষ্ঠ ডাবল সেঞ্চুরির             মধ্যে ৪৯৯ ইনিংসের ব্যাবধানের মাধ্যমে আরেকটি
       রেকর্ড নিজের নামে করে নেন তিনি। পূর্বে ডন                 ব্র্যাডম্যনের ক্ষেত্রে ছিল ৫৮১ ইনিংসের ব্যাবধান।

১৮.  বিরাট কোহলি তার ৪৭ তম টি-টোয়েন্টি ম্যাচে       
        গিয়ে শূন্যতে আউট হন যা যেকোনো ক্রিকেটার     
        এর চেয়ে বেশি ইনিংসে।




এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভালো অথবা মন্দ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ