বিশ্বের সবচেয়ে দামী ৫টি হাতঘড়ি

৫. পাটেক ফিলিপ হেনরি গ্রেভস সুপারকমপ্লিকেশন
   মূল্যঃ ২৪ মিলিয়ন মার্কিন ডলার 


    ১৯৩০ এর দশকে তখনকার সময়ে অত্যন্ত জটিল এবং উন্নত এই ঘড়িটি তৈরি করা করা হয়। ঘড়িটি নকশা করতে আনুমানিক তিন বছর এবং তৈরির প্রক্রিয়াতে আরো পাঁচ বছর সময় লেগেছিল। ১৯৯৯ সালে যখন ঘড়িটি ১১ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয় তখন সকলের কাছে একপ্রকার বিস্ময় সৃষ্টি হয়েছিল। কিন্তুু সময়ের সাথে ঘড়িটির দাম আরো বাড়তে থাকে। পরবর্তীতে ঘড়িটির মালিক ২৪ মিলিয়ন মার্কিন ডলারে ঘড়িটি বিক্রি করেন।

৪. চপার্ড ২০১ ক্যারেট
   মূল্যঃ ২৫ মিলিয়ন মার্কিন ডলার


    সুইস মেকানিকরা ২০০০ সালে ঘড়িটি সকলের কাছে উপস্থাপন করে। ঘড়িটিতে মোট ২০১ ক্যারেট হীরা এবং অন্যন্য রত্ন স্থান পেয়েছে যার সাথে মিলিয়ে এর নামকরণ করা হয়েছে। বিভিন্ন আকার আকৃতির প্রায় ৮০০ টি হীরা ঘড়িটিতে স্থান পেয়েছে। ঘড়িটির ঢাকনা খুললে নীল,গোলাপী এবং ধূসর এই তিনটি বর্ণের হীরা প্রদর্শন করে। এর মুখটি হলুদ হীরা ধারা তৈরি যা একটি উজ্জ্বল পটভূমি সৃষ্টি করে।

৩. জায়েজার-লেকুন্টো জোয়েললিরি ১০১
    মূল্যঃ ২৬ মিলিয়ন মার্কিন ডলার


    এর নির্মাতা সুইস মেকানিক অ্যানোটাইন লেকুন্টো ১৮৩০ এর দশকে ব্যাবসা শুরু করেছিলেন। তখনকার সময়ে এই নিখুঁত ঘড়িটির তৈরির মাধ্যমে তিনি সাড়া ফেলে দেন। যার কারণে তিনি সর্বাধিক সম্মানিত মেকানিকদের তালিকায় স্থান করে নিয়েছিলেন। এটিকে ব্রেসলেট আকৃতির দেখতে হলেও বিশেষ ভাবে লক্ষ্য করলে এর মধ্য ছোট একটি ঘড়ি দেখা যায়। রাণী এলিজাবেথ রাজ্য অভিষেকের দিনে উক্ত ঘড়িটি পড়েছিলেন।

২. ব্রেকুয়েট গ্রান্ডে মেরি-অ্যান্টিয়েট 
  মূল্যঃ ৩০ মিলিয়ন মার্কিন ডলার


     এই ঘড়িটির নির্মাতা বিখ্যাত সুইডিশ কোম্পানি আক্সেল ভন ফার্সন। ১৮২৭ সালে ঘড়িটির তৈরি করা সম্পূর্ণ হয়েছিল। তখনকার সময়ে অতি ক্ষুদ্রাকৃতির এবং জটিল নকশার কারণে ঘড়িটি ছিল অদ্বিতীয়। ১৯৮০ এর দশকে ঘড়িটি চুরি হযে যায়। পরবর্তীতে ২০০০ এর দশকে ঘড়িটি জেরুজালেম থেকে পুনরুত্থান করা হয়।

১. গ্রাফ হীরা হ্যালুসিনেশন
  মূল্যঃ ৫৫ মিলিয়ন মার্কিন ডলার


    এই ঘড়িটি তৈরি করেছে লন্ডন ভিত্তিক বিখ্যাত সংস্থা 'লরেন্স গ্রাফ'। তারা হীরার ব্যাবসার জন্য পৃথিবীতে সুপরিচিত। ২০১৪ সালে ঘড়িটি প্রথম সামনে আনা হয়। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘড়িটি তৈরিতে তাদের কয়েক হাজার ঘণ্টা খরচ করতে হয়েছ। ঘড়িটিতে বিভিন্ন রঙ এবং আকৃতির হীরা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ