বিশ্বের সবচেয়ে দামী ৫টি বাড়ি

মধ্যবিত্ত শ্রেণীর কাছে বাড়ি শুধু বসবাসের জন্যই ব্যবহৃত হলেও ধনীদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তারা তাদের বাড়িতেই বাগান, সুইমিং পুল, বিভিন্ন ধরনের চিত্রকর্ম, থিয়েটার এমনকি হলিপ্যাডও গড়ে তুলেছেন এবং বিলাসিতাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তেমনই কিছু বাড়ির সাথে পরিচিত হয়ে নেই:

৫.লাস প্যালেস বুলেস, ইতালি
   মূল্যঃ ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার


   এই বাড়িটি 'বুদ্বদ প্রাসাদ' নামে পরিচিত। ১৯৭৫-১৯৮৯ এর সময়ে বাড়িটি নির্মিত হয়েছে। এর আর্কিটেক্ট হলেন হাঙ্গেরির অ্যান্টি লোভাগ। বাড়িটিতে তিনটি সুইমিং পুল, অসংখ্য বাগান এবং পাহাড়ের মাঠে নির্মিত ৫০০ আসনের আম্ফিথিয়েটার ও রয়েছে। বাড়িটি বর্তমানে ইতালীয় বংশোদ্ভুত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিনের মালিকানাধীন। তিনি বাড়িটি হলিডে হোম হিসেবে ব্যবহার করেন। এছাড়াও পার্টি এবং পারিবারিক অনুষ্ঠান করতেও বাড়িটি ব্যবহার করেন তিনি।

৪.ভিলা লাস ক্যাড্রেল, ফ্রান্স
   মূল্যঃ ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার


   এই বাড়িটি ১৮৩০ সালে নির্মিত হয়েছিল এবং ১৯০৪ সালে বেলজিয়ামের দ্বিতীয় রাজা লিওপন্ড কিনেছিলেন। বাড়িটির মধ্যে প্রচুর সিডার গাছ রয়েছে যার থেকে বাড়িটির নামকরণ করা হয়েছে। সম্পত্তিটির ৩৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। বাড়িটি নিজেই প্রায় ১৮,০০০ বর্গফুট এবং এতে ১৪টি শয়নকক্ষ রয়েছে। এছাড়া ও অলিম্পিক আকারের সুইমিং পুল এবং ৩০টি ঘোড়ার জন্য থাকার ব্যবস্থাও আছে। বাড়িটিতে ১৯০০ শতকের বিভিন্ন চিত্রকর্মও স্থান পেয়েছে।

৩.লিওপোল্ড, ফ্রান্স
    মূল্যঃ ৬০০ মিলিয়ন মার্কিন ডলার


    ৫০ একর জায়গা দখল করে বাড়িটি ফ্রান্সের কোট দি আজুর অঞ্চলের মেরিটাইম বিভাগে অবস্থিত। ১৯২০ এর দশকে নির্মিত বাড়িটির নকশা করেছেন আমেরিকান স্থপতি ওগদেন কোডম্যান। এটিতে ১১ টি শয়নকক্ষ, ১৪টি বাথরুম, একটি বাণিজ্যিক গ্রীনহাউস, হেলিপ্যাড, বহিরঙ্গন রান্নাঘর এবং সুন্দর একটি সুইমিং পুল রয়েছে।বাড়িটির বর্তমান মালিক লেবাননের ব্রাজিলিয়ান ব্যাংকার এডমন্ড সফরার বিধবা লিলি সাফার।

২.আন্টিলা বি-১, ভারত
    মূল্যঃ ১ বিলিয়ন মার্কিন ডলার


    ৪,০০,০০০ বর্গফুট জায়গা নিয়ে নির্মিত ভবনটি মুম্বাইয়ের কম্বল্লা পার্বত্য অঞ্চলে অবস্থিত। শিকাগো ভিত্তিক আর্কিটেকচার ফার্ম পার্কিনস অ্যান্ড উইল এবং ডিজাইন ফার্ম হিচ বেন্ডার অ্যাসোসিয়েশন ধারা বাড়িটি নির্মাণ এবং ডিজাইন করা হয়েছিল। ভবনটিতে ২৭ ফ্লোর বিশিষ্ট এবং এটি রিকটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রাখে। ভবনটির অভ্যন্তরে প্রথম ছয়টি ফ্লোর রাখা হয়েছে গাড়ি পার্কিং এর জন্য। এছাড়াও একটি মন্দির, একটি ৫০ আসন বিশিষ্ট সিনেমা থিয়েটার, একটি স্পা, তিনটি হলিপ্যাড, একটি সেলুন, একটি বলরুম এবং যোগ স্টুডিও এবং একটি আইসক্রিম ঘর রয়েছে ভবনটিতে। বাড়িটির বর্তমান মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি।

১.বাকিংহাম প্যালেস, ইংল্যান্ড
    মূল্যঃ ২.৯ বিলিয়ন মার্কিন ডলার


    প্রাসাদটি লন্ডনের ওয়েষ্টমিনিস্টার শহরে অবস্থিত। ১৮৭৩ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি আকারের দিক থেকে প্রায় ৮২৮,০০০ বর্গফুট সমপরিমাণ জায়গা দখল করে আছে এবং এর বাগানটিই ৪০ একর এর মতো। প্রাসাদটিতে ৭৫৭ টি কক্ষ, ৭৮ টি বাথরুম, ৯২ টি অফিসকক্ষ এবং ১৯ টি স্ট্রেটুম রয়েছে। অনুমান করা হয়, বাড়িটি বিক্রয়ের জন্য রাখা হলে এর মূল্য হতো ২.৯ বিলিয়ন ডলারের মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ