৫. রিকি পন্টিং, অস্ট্রেলিয়া
সম্পত্তির পরিমাণঃ ৬৫ মিলিয়ন মার্কিন ডলার
এই প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক তার ১৪ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড সৃষ্টি করেছেন। মোট ৫৬০ আন্তর্জাতিক ম্যাচে ২৭,০০০ এর বেশি রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্লাইব লয়েডর পরে তিনিই একমাত্র অধিনায়ক যার অধীনে অস্ট্রেলিয়া পরপর দুবার বিশ্বকাপ পেয়েছে।
অস্ট্রেলিয়ান বোর্ড তাকে প্রতিমাসে ১ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতো এবং বিজ্ঞাপন থেকে মাসিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের মতো আয় হতো তার। তিনি দীর্ঘদিন পুরমিল্ক, রেক্সোনা, অ্যাডিডাস এর অস্ট্রেলিয়ান শাখার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন।
বর্তমানে ক্রিকেট ব্যাট বানানো সংস্থা কোকাবুরাতে অ্যাম্বাসেডর হিসেবে আছেন। এছাড়াও এখন তিনি চ্যানেল নাইন এর নিয়মিত ধরাভাষ্যকার এবং দিল্লি ক্যাপিটালস এর হেড কোচ এর দায়িত্বে আছেন।
৪. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা
সম্পত্তির পরিমাণঃ ৭০ মিলিয়ন মার্কিন ডলার
জ্যাক ক্যালিসকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত করা হয়। মোট ৫১৯ টি আন্তর্জাতিক ম্যাচে ২৫,৫৫৪ রান এবং বল হাতে ৫,৭৭৭ টি উইকেট শিকার করেছেন তিনি। তিনি তার ক্যারিয়ারে প্রায় সব বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন।
২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জয় লাভ করতে সাহায্য করায় সেইখান থেকে একটি বড় মুনাফা অর্জন করেন তিনি। এছাড়াও অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজির সিডনি থান্ডার্সের হয়েও খেলতেন তিনি। বর্তমানে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং পরিচালক তিনি।
৩. বিরাট কোহলি, ভারত
সম্পত্তির পরিমাণঃ ৯২ মিলিয়ন মার্কিন ডলার
নিঃসন্দেহে বিরাট কোহলি বর্তমান সময়ের সেরা একজন ব্যাটসম্যান। তিনি নিজেকেই একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন। ইতিমধ্যেই তিনি ৫৯.৬ এর মত গড় নিয়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১০,০০০ এর মতো রান করে ফেলেছেন তিনি। এছাড়াও সব ধরনের ক্রিকেটে ৬০ এর অধিক সেঞ্চুরির ও দেখা পায়েছেন তিনি।
তিনি যেকোনো ধরনের বিজ্ঞাপনে একদিনের জন্য ১ মিলিয়ন ডলার চার্জ করে থাকেন। তার জন্য বড় চুক্তিটি সম্পূর্ণ হয় ২০১৫ সালে, ৪ বছরের জন্য ১৫ মিলিয়ন ডলারের বিনিময়ে। এছাড়াও আইপিএল এ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ১ কোটি মার্কিন ডলারের চুক্তিও রয়েছে তার, যা তাকে আইপিএলের শীর্ষ বেতনের ক্রিকেটার হতে সাহায্য করেছে।
২০১৮ থেকে ২০২০ সাল ধারাবাহিক তিন বছর ফোর্বসের সেরা ধনী অ্যাথলেটদের তালিকায় একমাত্র ধনী ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। গুগল, হিরো মোটর কর্পোরেশন, কলগেট এবং ২০১৮ সাল থেকে উবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।
২. মহেন্দ্র সিং ধোনি
সম্পত্তির পরিমাণঃ ১১১ মিলিয়ন মার্কিন ডলার
ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক বিবেচনা করা হয় মহেন্দ্র সিং ধোনি কে। অধিনায়ক হিসেবে প্রায় সবকটি আইসিসি চ্যাম্পিয়ন্স শিপের ট্রফি দলকে জিতিয়েছেন তিনি। সব ধরনের ক্রিকেটে ২০,০০০ এর উপর রান সংগ্রহ রয়েছে তার।
বিসিসিআই এর মোটা অংকের বেতনের পাশাপাশি বছরে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিজ্ঞাপন বাবদ আয় হয় তার। সনিকারস, গাল্ফ কর্পোরেশন, বুষ্ট, রিবুক, ম্যাকডোনাল্ডস, সনি ব্রভিয়া, রেডবাস, টিভিএস মোটরস এর মত ব্র্যান্ডের সাথেও যুক্ত আছেন তিনি।
১. সচিন রমেশ টেন্ডুলকার
সম্পত্তির পরিমাণঃ ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার
তাকে নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা যেতে পারে। যেদিকে অনেক ক্রিকেটার তাদের জীবনের একটি সেঞ্চুরিরও দেখা পাননি সেদিকে তিনি সেঞ্চুরির সেঞ্চুরি করে দেখিয়েছেন। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০,০০০ এর ও উপরে রান করেছেন তিনি।
বিএমডব্লিউ, পেপসি, কোকা কোলা, ফিলিপস, ব্রিটেনিয়া, অ্যাডিডাস, পুমার মতো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। তার দান করা অর্থই একসময় বিসিসিআইকে বাঁচাতে সাহায্য করেছিল। বর্তমানে কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে ও কাজ করছেন তিনি।
এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে কোন ক্রিকেটারকে আপনার বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।





0 মন্তব্যসমূহ