৫. প্রতিফলিত সল্ট ফ্ল্যাট, বলিভিয়া
সালার ডি উয়ুনি নামক এই সল্ট ফ্ল্যাটটি ১০,৫৮২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এবং বিশ্বের বৃহত্তম লবণের ফ্ল্যাট। বেশ কয়েকটি প্রাগৈতিহাসিক হৃদের মধ্যে রূপান্তরের ফলে এই স্থানটির সৃষ্টি। এটি কয়েক মিটার লবণের ভূত্বক দ্বারা আচ্ছাদিত এবং সালার পুরো এলাকা জুড়েই বিস্তৃত। স্থানটিতে আকাশ এবং স্থল একীভূত হয়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। যখন বৃষ্টি হয়, এই সমতল পৃষ্টটি বিশ্বের বৃহত্তম আয়না সৃষ্টি করে।
৪. সিনোট, মেক্সিকোয় ভূগর্ভস্থ প্রাকৃতিক গর্ত
সংক্ষেপে সিনোট নামে পরিচিত এটি একটি প্রাকৃতিক গর্ত বা সিঙ্কহোল যা চুনাপাথরের বেডরোকের ধসের ফলে সৃষ্টি হয়েছে এবং জল ধারণ করে রয়েছে। এটি মেক্সিকোর ইউক্যাটিন উপদ্বীপের সাথে যুক্ত। প্রায় ৭,০০০ সেনোতোট এর সন্ধান এর আশেপাশে পেলেও এটিই সবচেয়ে সুন্দর এবং রহস্যময়। প্রাচীন মেক্সিকান জাতি মায়ানরা এই সেনোটগুলি বলি উৎসর্গ করার ক্ষেত্রে ব্যবহার করতো।
৩. দ্য ওয়েব, মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যর উত্তর অংশের পারিয়া ক্যানিয়ন - ভার্মিলিয়ন এ অবস্থিত স্থানটি একটি সুন্দর বেলেপাথরের গঠন। এই জায়গাটি বিশ্বের অন্যতম সেরা হাইকিং স্থান এবং সেরা ফটোগ্রাফিক স্থান হিসেবে বিবেচিত। তাই বরাবরই এই আঁকাবাঁকা রাস্তাগুলো হাইকার এবং ফটোগ্রাফারদের কাছে জনপ্রিয়।
২. ভূত গাছ, পাকিস্তান
এই স্থানটি মূলত বন্যার পরবর্তী পাশ্ব-প্রতিক্রিয়া। লক্ষ লক্ষ মাকড়সা বন্যার পানি থেকে নিজেদের বাঁচাতে গাছগুলোতে স্থান নিয়েছিল এবং তাদের রেশমী জাল দিয়ে গাছের পাতাগুলোকে আটকে দিয়েছে। বন্যা দীর্ঘস্থায়ী লাভ করায় মাকড়সারা গাছগুলোতে স্থায়ী আবাস তৈরি করেছে যা পরবর্তীতে একটি ভুতুড়ে অবস্থা ধারণ করেছে।
১. কাইন্ডি লেকের আন্ডার ওয়াটার ফরেস্ট, কাজাখস্তান
এই ডুবে থাকা বনটি কাজাখস্তানের আলমতি শহর থেকে ১২৯ কিলোমিটার দূরে অবস্থিত তিয়ান শান পর্বতমালার ৪০০ মিটার দীর্ঘ কাইন্ডি লেকের একটি অংশ। ১৯১১ সালে ভূমিকম্পের ফলে চুনাপাথরের বিশাল ভূমিধ্বস হয়ে এই হৃদটি সৃষ্টি হয়েছিল।
ভূমিকম্পের ফলে ৭০০ এর অধিক ভবন ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়। সময়ের সাথে সাথে উপত্যকাটি বৃষ্টির জলে প্লাবিত হয়েছিল এবং সেখানে বেড়ে উঠা গাছগুলোকে আবৃত করেছিল। গাছগুলোর পাশাপাশি হৃদটি নয়নাবিরাম নীল বর্ণের জন্য বিখ্যাত।
এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভালো অথবা মন্দ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।





0 মন্তব্যসমূহ